দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার বানিগ্রাম (ভাবন গ্রাম) এলাকার বাসিন্দা নাফিজুল হক শাকিলের পিতা ফজলুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে সিলেট নগরের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফজলুল হক সম্প্রতি স্ট্রোক আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুবরণ করা ফজলুল হক জীবদ্দশায় জানতে পারেননি যে তাঁর একমাত্র উপার্জনক্ষম ছেলে নাফিজুল হক শাকিল লন্ডনে এক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রবাসী বাংলাদেশি নাফিজুল হক শাকিল লন্ডনে একটি দুর্ঘটনার পর গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে শাকিলের মরদেহ এখনো লন্ডনের করোনার কোর্ট ময়নাতদন্তাধীন থাকায় দেশে আনা সম্ভব হয়নি। এ কারণে পরিবারে চলছে গভীর শোক ও অনিশ্চয়তা।
এদিকে ফজলুল হকের মৃত্যুতে কানাইঘাটসহ সিলেট অঞ্চলে শোকের পরিবেশ বিরাজ করছে।
যুক্তরাজ্য, সিলেট, মৃত্যু, লন্ডন