সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরের ষোলঘরে অবস্থিত আবাবিল হিফজুল কুরআন একাডেমীর পাঁচ শিক্ষার্থী চলতি ১৪৪৭ হিজরি বর্ষে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ বছর হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন—হাফিজ মো. সাব্বির হোসেন, হাফিজ মো. নাহিয়ান নাবিল, হাফিজ মো. আমির উদ্দিন, হাফিজ মো. ইসহাক তালুকদার ও হাফিজ মো. কয়েস আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন। প্রধান অতিথি ছিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সুনামগঞ্জ, হিফজুল কুরআন, পাগড়ি প্রদান, আবাবিল একাডেমী, হাফেজ