বার্সেলোনায় নলুয়া প্রবাসী সংঘের নতুন নেতৃত্বের অভিষেক
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরের নীল নদ খ্যাত সারী নদীতে ডুবে মো. মুসআব আমীন নাামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মুসআব আমীন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ও গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌছে তল্লাসী চালিয়ে বিকাল অনুমান ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুপুর ১টার দিকে সারী নদীতে চোরাবালিতে আটকা পড়েন ওই পর্যটক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাশী চালিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হবে।
সিলেট, জৈন্তাপুর, সারিনদী, চোরাবালি, শাবিপ্রবি শিক্ষার্থী, মৃত্যু