১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন


সিলেটের নবাব রোডস্থ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মইন উদ্দিন বলেন, ‘সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ ফয়সাল আহমেদ এবং মর্নিং শিফট প্রধান লতিফা আক্তার শিমু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মানিক হোসেন, সোহাগ আহমেদ, সাবিনা বেগম, ইয়াছমিন বেগম, তালেব হোসেন, আকরামিন আহমেদ, তিলোত্তমা চৌধুরী, খাদিজা জান্নাত, স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ।


প্রতিযোগিতার শেষে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে স্কুলের সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ