১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩টি এয়ারগান ও ৯২টি সীসার পিলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৬:১০ অপরাহ্ন


র‍্যাব–৯ এর অভিযানে হবিগঞ্জ থেকে ৩টি এয়ারগান ও ৯২টি সীসার পিলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে হবিগঞ্জে এ অভিযান চালায় তারা।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাঁশবাগানের ভেতরে পাটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি এয়ারগান এবং একটি প্লাস্টিকের কৌটা থেকে ৯২টি সীসার পিলেট উদ্ধার করা হয়।


উদ্ধার করা অস্ত্র ও পিলেটের সঙ্গে কাউকে আটক করা যায়নি। র‍্যাবের ধারণা, এগুলো নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত এয়ারগান ও পিলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, র‍্যাবের অভিযান, এয়ারগান, সীসার পিলেট, উদ্ধার অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ