দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
র্যাব–৯ এর পৃথক অভিযানে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে ৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করে তারা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর–পাত্রখোলা সড়কের পেচারপুল ব্রীজের আশপাশে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।
একই রাতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের শ্রীমঙ্গল–মৌলভীবাজার সড়ক সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে ঝোপের ভেতর থেকে আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগানের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের ধারণা, এসব এয়ারগান নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব–৯, মৌলভীবাজার, এয়ারগান উদ্ধার, কমলগঞ্জ উপজেলা, অভিযান