১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

গোয়াইনঘাটে ৬ শতক সরকারি জমি উদ্ধার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে লামার বাজার ব্রীজসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। 


উদ্ধারকৃত ছয় শতক জমির মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা প্রায় এক মাস ধরে সরকারি খাস জমি দখল করে সেখানে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন।

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নির্দেশে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে নির্মাণাধীন পাকা পিলার ভেঙে দেওয়া হয় এবং রড, সিমেন্ট, ঢেউটিন ও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এ সময় অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন, গোয়াইনঘাট থানার এএসআই নীহারসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহায়তা করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ফয়জুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার লামার বাজারে নদীর পাড়ে বেশ কয়েকদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি কাঠামো নির্মাণ করার চেষ্টা করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অম্যান্য করে মাটি ভরাট ও পিলার নির্মাণ করে আসছিলেন।

 

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানে পাকা পিলার ও শ্রমিকদের থাকার সেড ভাঙ্গা হয়েছে এবং নির্মাণ সামগ্রী রড,সিমেন্ট, টিন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।

 

এ সময় ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়া জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে নিয়মিত মামলা দেওয়া হবে বলে জানান ইউএনও। 

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট খাস জমি, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, উপজেলা প্রশাসন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ