দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মো. আতিক আহমেদ (২০) মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা একটি নির্ভরযোগ্য সূত্রও মৃত্যুর বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছে। নিহত আতিক জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।
এর আগে গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আতিক। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘আমরাও শুনেছি আতিক আহমেদ মারা গেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র আমাদের হাতে পৌঁছায়নি।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আহত আতিক আহমেদ সোমবার বিকেলে ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাতে টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। এসময় আতিক আহমেদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবি সদস্যসহ আরও তিনজন আহত হন।
জৈন্তাপুর, গুলি, যুবক, নিহত, বিজিবি, চোরাকারবারি