দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৭০ লিটার তৈরি চুলাই মদ ও প্রায় ৫ হাজার ৫শ লিটার এলকোহল পঁচা (স্কোয়াশ) উদ্ধার করা হয়েছে। এসময় ৪জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও চারটি রামদা, ১৩০ পিচ টেঁটা, দুটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ৯০ কেজি পঁচা গুড় উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নারকিলা গ্রামের আকলেম হোসেন (৪২), জাকির হোসেন (৪০), নান্নু মিয়া (৫২), মঞ্জুর মিয়া (৩৫)।
গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার নারকিলা গ্রামে অভিযানে চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। শাল্লা ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর ফাহমিদুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়েছে। এসময় ৪জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে শাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী শাল্লা ক্যাম্প কমান্ডার মেজর ফাহমিদুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ চারজনকে আটক করে, শাল্লা থানায় হস্তান্তর করে।
তিনি বলেন, ‘যে-সকল এলাকায় এরকম অবৈধ কর্মকাণ্ড রয়েছে সে বিষয়ে সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে এবং সময়মতো বাংলাদেশ সেনাবাহিনী সকল এলাকা তে অভিযান চালাবে ।’
শাল্লা, সেনাবাহিনী, অভিযান, চোলাই মদ, উদ্ধার, গ্রেপ্তার ৪