১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে ভারতীয় শটগানের ২৫০পিস বুলেটসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জে বিশেষ অভিযানে শটগানে ব্যবহৃত ভারতীয় ২৫০ পিস শিষা বুলেট উদ্ধার করেছে র‌্যাব-৯। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি–৩।

 

র‌্যাব-৯ সিপিসি–৩ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকে একটি টিম আব্দুজ জহুর সেতু এলাকায় নজরদারিতে করে। সম্ভাবনা খুব বেশি ছিল একটি চালান ঢুকতে পারে সুনামগঞ্জে। এ খবরে চেকপোস্টের মাধ্যমে ট্রাকটি আটকে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগে শর্টগানের শিষা বুলেট ২৫০ পিস উদ্ধার করা হয়।

 

তিনি জানান, আটককৃত যুবক বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‌্যাব-৯, অভিযান, ভারতীয় শটগান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ