ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত ও ব্যবসাবান্ধব অঞ্চল। এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের পাশাপাশি প্রয়োজন যোগ্য নেতৃত্ব। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর নগরীর খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় বিসিক শিল্প মালিক পরিষদের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘বর্তমানে ব্যবসায়ীদের ৩০ শতাংশ হারে আয়কর দিতে হচ্ছে, যা অত্যন্ত বেশি। জামায়াত সরকার গঠন করতে পারলে আয়কর ১৯ শতাংশে এবং ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হবে। আগামী নির্বাচনে জামায়াত জোটের প্রার্থীদের বিজয়ী করলে বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ উপহার দেওয়া হবে।’
ভ্যাট ব্যবস্থার দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি নিজেও ভ্যাটের ভুক্তভোগী। হঠাৎ করেই ইবনে সিনার কাছ থেকে ৯ কোটি টাকা ভ্যাট দাবি করা হয়েছে। নিয়মিত হিসাব পরিশোধের পরও অতিরিক্ত ভ্যাট ও জরিমানার চাপ দেওয়া হচ্ছে। এর মূল কারণ দুর্নীতি। দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দিলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। তাই সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন।’
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিল্পকারখানার স্থিতিশীলতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য উপযোগী একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
ব্যবসায়ী দিদারুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল।
এ ছাড়া সভায় বক্তব্য দেন ব্যবসায়ী আলীমুল এহসান চৌধুরী, নূরে আলম, মো. গোলাম কিবরিয়া, মো. সুমন, রাশেদুল ইসলাম ও জসিম উদ্দীন খন্দকার প্রমুখ।
এর আগে শনিবার দুপুরে নগরীর ক্বিন ব্রিজের মুখ থেকে ঝালোপাড়া এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
মাওলানা হাবিবুর রহমান, দাঁড়িপাল্লা, বিসিক শিল্পনগরী, জামায়াত নির্বাচন, সিলেট-১