দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে অস্ত্রসহ আটক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধায় নিজ গ্রাম পৌরসভার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। উজ্জ্বল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে।
এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘যৌথ অভিযানে অস্ত্রসহ আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
দিরাই, ছাত্রলীগ, গ্রেপ্তার, সিলেট, কারাগারে প্রেরণ