১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

এক হাজার ৪০ কেজি ভারতীয় কমলা ও পিকআপসহ আটক ২

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন


সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এলাকায় এক অভিযান চালিয়ে ১ হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা এবং ১টি ডিআই পিকআপ উদ্ধার করেছে। অভিযানের সময় ২ জনকে আটক কররে পুলিশ। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে আনুমানিক ৭টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। আটটকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের রহিম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬), ও নোয়াগাঁও গ্রামের হেলাল আহমদের ছেলে  জামিল আহমেদ (২০)। 

পুলিশ জানায়, আটক ভারতীয় কেনু কমলার আনুমানিক মূল্য ২ লক্ষ আট হাজার টাকা। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৩ ও আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট, গোয়েন্দা সংস্থা, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ