প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ২:১৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের ঘটনায় এটি আর শুধু বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিষয় নয়, বরং একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শাকসু নির্বাচন বন্ধের পেছনে একটি রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। একটি ছোট পরিসরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে দলটির ইউনিট পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত সক্রিয় ভূমিকা রাখছে বলে তিনি অভিযোগ করেন।
দেলোয়ার হাসান শিশির দাবি করেন, গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ছাত্র সংসদ বন্ধের বিষয়ে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে প্ররোচনার মাধ্যমে রিট করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বিএনপির উচ্চ পর্যায়ের আইনজীবীরা যুক্ত থাকায় বিষয়টি সহজেই প্রভাবিত করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের পক্ষে কোনো শক্তিশালী আইনজীবী প্যানেল নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কার্যকর কোনো শক্তিও নেই। অথচ একটি রাজনৈতিক দল তাদের পুরো শক্তি ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে।
ভিপি প্রার্থী শিশির জানান, চেম্বার কোর্টে শুনানি যেন না ওঠে, সে চেষ্টা চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক ভোর থেকেই বিচারপতি, উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, রিট সংশ্লিষ্ট আইনজীবীদের পরিচয় থেকেই স্পষ্ট এটি আর কেবল শাবিপ্রবির বিষয় নেই, বরং জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে।
কর্মসূচি প্রসঙ্গে দেলোয়ার হাসান শিশির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে যতটুকু করার আছে, তারা তা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিসর সীমিত হলেও সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানাচ্ছেন। তিনি জানান, গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংহতি কর্মসূচি পালন করা হয়েছে।
সারা দেশের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার হরণই বড় কর্তৃত্ববাদের সূচনা। আমরা আরেকটি দানব তৈরি হতে দিতে চাই না।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি। শাকসু নির্বাচন আদায়ের আন্দোলন চলমান থাকবে বলেও স্পষ্ট করেন এই ভিপি প্রার্থী।
সিলেট, শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, নির্বাচন