২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু নির্বাচন স্থগিত

প্রশাসনিক ভবনের সামনে ফের বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

উচ্চ আদালতের রায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন তারা।   

 

দীর্ঘ ২৮ বছর পর আজ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর একটি রিটের শুনানিতে চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 

 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে হয়ে পড়েন। পরে সোয়া ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

 

এক পর্য়ায়ে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে ফের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থী। তখনও অবরুদ্ধ ছিলেন ভিসি, প্রোভিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হয়। 

 

এক পর্যায়ে উপাচার্যকে সিলেট না ছাড়ার শর্তে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি থেকে সরে দাঁড়ান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে তারা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন এবং সকালে গোলচত্ত্বরে সমাবেশের ঘোষণা দেন।

 

এ ব্যাপারে সোমবার রাতে শাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, ভিসি প্রোভিসি ট্রেজারাররা অবরুদ্ধ ছিলেন, তাদের পক্ষ থেকে যেন সর্বোচ্চ চেষ্টা করা হয় সেই প্রেক্ষিতে আমরা তাদের অবরুদ্ধ করে রেখেছিলাম। 

 

তিনি বলেন, শাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ৩২০ একরের মধ্যে সীমাবদ্ধ নেই। এমনকি আমাদের প্রশাসনের হাতেও পুরোটা নেই। এটি হাইকোর্টে চলে গেছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা যতকিছু করা সম্ভব তারা রিটটি খারিজ করার চেষ্টা করবেন।


তিনি আরও বলেন, আমার নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি ভিসি স্যার ক্যাম্পাস ছেড়ে যাবেন না তিনি এটিও আশ্বস্ত করেছেন যদি উনাকে ঢাকা যাওয়া দরকার হয় তিনি শুধু ঢাকা যাবেন শাকসু বাস্তবায়নের জন্য। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসু, স্থগিত, উচ্চ আদালত, রিট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ