দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে আনুমানিক রাত ৪টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের করিচের ব্রিজের উত্তর পাশে একটি চেকপোস্ট থেকে এয়ারগান উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় সোমবার (১৯ জানুয়ারি) ভোর আনুমানিক রাত ৪টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের করিচের ব্রিজের উত্তর পাশে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় যানবাহন তল্লাশিকালে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামানোর সংকেত দেয় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে আরোহীরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় ক্যামো রঙের চারটি ও কালো রঙের ছয়টি নতুন এয়ারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে আরোহীদের ব্যবহৃত একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার করা এয়ারগানগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলে করে এয়ারগান বহনকারী দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
জৈন্তাপুর, এয়ারগান, উদ্ধার,মোটরসাইকেল, জব্দ