রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের (ক্যাটাগরি-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় তিনি বলেন, “জুলাই যোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক এবং জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম।
চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬ জন আহত জুলাই যোদ্ধার মধ্যে ৪ জন, মো. হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ ও মো. আসআদুর রহমান আল ফারুকউপস্থিত ছিলেন এবং তাদের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।
জৈন্তাপুর, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,