দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯-এর সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আমতলা এলাকায় এয়ারগান থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময় আমতলা এলাকার একটি আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার করা এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
র্যাব,অভিযান, মৌলভীবাজার, কমলগঞ্জ, এয়ারগান, উদ্ধার