দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
হামলার ঘটনার পর থেকে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন। তবে হাসপাতালের সেবা কার্যক্রম সচল রাখতে মিড-লেভেল চিকিৎসকসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্মবিরতি শুরুর পর শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ এসব দাবি সমাধান হলে আমরা যে কোনো সময় কাজে ফিরে যেতে প্রস্তুত।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে। আশা করছি দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে।’
সিলেট, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হামলা, চিকিৎসক, কর্মবিরতি