সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন
সিলেট নগরীর ২০ নম্বর ওয়ার্ডের গোপালটিলাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শই আগামীর পথ দেখাবে।
গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কংকন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
খালেদা জিয়া, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি, প্রার্থনা সভা, সিলেট-১