সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আধ্যাত্মিক নগরী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৬ জানুয়ারি) ও গতকাল বৃহস্পতিবার গরীর ৮, ৯, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মুক্তাদির বলেন, ‘ইতিমধ্যে তাঁর আগমনকে ঘিরে সিলেট বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, বরং রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে জনগণের মধ্যে নতুন বার্তা পৌছে দিবেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, এবারও আমাদের নেতা সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেটের জনসভা সফল করতে হবে।’
৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন জয় প্রমুখ।
মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের রাজনীতিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া পরিচালনা করেন শাহাজালাল আবাসিক এলাকার জামে মসজিদের মুফতি মনজুরুল হক নোমান।
সিলেট, তারেক রহমান, জনসভা, খন্দকার মুক্তাদির