দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমির মাটি কেটে বসতবাড়ি ভরাটের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
জানা গেছে, ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে কৃষি জমির মাটি কেটে বসতবাড়ি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় অভিযুক্ত ব্যাক্তি অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালত, গোলাপগঞ্জ, সিলেট, জরিমানা আদায়