দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) নগরীর একটি বসতবাড়ি সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরে উত্তর পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটার–সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অস্ত্রটি একটি কালো-ছাই রঙের পুরোনো ভারতীয় Globus Air Pistol। পিস্তলের ধাতব বাটের ওপর ইংরেজিতে লেখা রয়েছে- “Globus Sports, Since 1966”। অস্ত্রটির ক্যালিবার ৪.৫ মিলিমিটার, টাইপ Single Shot, Spring Powered (Break Barrel Mechanism)। ব্যারেলের দৈর্ঘ্য ৪ ইঞ্চি, ধাতব বাটের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি এবং পুরো পিস্তলের দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি। পিস্তলটির ওজন আনুমানিক ৭৫০ গ্রাম।
পুলিশ আরও জানায়, পিস্তলটি একটি সাদা রঙের পলিথিন ও একটি কমলা রঙের শপিং ব্যাগ দিয়ে প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে বিধি মোতাবেক সেটি জব্দ করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে এই তথ্য জানান। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশ, এসএমপি, ডিবি, অভিযান, পরিত্যক্ত এয়ার, পিস্তল, উদ্ধার