১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩টি মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। 

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে। 

জানা যায়, পৌর এলাকার দাড়িপাতন গ্রামে অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা, সরস্বতী নামক এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাটের অপরাধে অপর আরেক ব্যাক্তিকে ৭৫ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে একটি হোটেলকে ১০ হাজার টাকাসহ ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, 'জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গোলাপগঞ্জ, ভ্রাম্যমাণ আদালত, অভিযান, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ