২৯ মে ২০২৬

প্রবাস

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন কিশোরসহ নিহত ৪

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন


যুক্তরাজ্যের মানচেস্টারের বলটনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন কিশোরসহ ট্যাক্সিচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ১২ টা ৫০মিনিটের দিকে বলটনের উইগান রোডে, যেখানে একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় জানিয়েছে বলটন কাউন্সিল অব মসজিদ। তারা হলেন, সিলেটের বাসিন্দা মোহাম্মদ জিবরীল মখতার, ফারহান প্যাটেল, মোহাম্মদ দানিয়াল অসগর আলী, তাদের বয়স ১৮ থেকে ১৯ বছর এবং ট্যাক্সিচালক মোসরাব আলী (৫০)।

গ্রেটার মানচেস্টার পুলিশের সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার তদন্ত করছে।

বলটন কাউন্সিলর আয্যুব প্যাটেল বলেছেন, ‘এই দুর্ঘটনা পুরো কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। নিহতদের পরিবারকে আমাদের সহমর্মিতা।’


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, সিলেট, সড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ