দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার পরিষ্কার ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে।
গত শনিবার (১১ জানুয়ারি) রাতে সেনাবাহিনী পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং পরিচালনা করে।
অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয় এবং বর্জ্য অপসারণের মাধ্যমে বাজারের পরিবেশ উন্নত করা হয়।
সেনাবাহিনী নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে দোকানে মূল্য তালিকা টানানো, কৃত্রিম সংকট ও সিন্ডিকেট প্রতিরোধ এবং চাঁদাবাজি বন্ধে তদারকি করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সুমন মিয়া বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে বাজারের প্রতিটি গলি পরিষ্কার হয়েছে, সবজি গলি প্রশস্ত হওয়ায় এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে এবং পণ্যের দামও তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
জগন্নাথপুর বাজারের আরেক ব্যবসায়ী সঞ্জয় রায় জানান, এখন জগন্নাথপুর বাজার সুন্দর লাগছে, বিশেষ করে সবজি গল্লিগুলো এখন বড় হয়েছে চলাচল করা সম্ভব হচ্ছে, আগে চলাচল করতে কষ্ট হতো।
জগন্নাথপুর, সেনাবাহিনী, পরিচ্ছন্নতা, মনিটরিং, অভিযান