দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে পনেরশো টাকা পাওনাকে কেন্দ্র করে সোনা মিয়াকে হত্যার ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল রবিবার (১১ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলায় এজহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের বাসিন্দা শাহ জাহান (৩৬), বিল্লাল মিয়া (৩৪), জহুর মিয়া (৪২), শাহ করিম (৩৪), জালাল মিয়া (৪৪) এবং আল আমিন (৩২)।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুরে পনেরশো টাকা পাওনাকে কেন্দ্র করে সোনা মিয়ার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকেরা। হামলায় গুরুতর আহত হোন সোনা মিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২দিন পর তিনি মারা যান।
এ ঘটনায় নিহত সোনা মিয়ার ছেলে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিদের অনেকেই গা ঢাকা দেন।
গত ২২ সেপ্টেম্বর দেড় হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে একই গ্রামের সুলতান মিয়া ও সহযোগিরা মিলে বাড়ি ফেরার পথে সোনা মিয়ার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হোন সোনা মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২দিন পর তিনি মারা যান।
এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে নিহতের পরিবার দাবি করেন, সোনা মিয়া মারা যাওয়ার পর দিনই প্রতিপক্ষের লোকজন নিজেদের ঘর-বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাটের নাটক সাজিয়ে উল্টো মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ করায়। এবং সুলতান মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় লুটপাটের একটি মামলা করেন।
সুনামগঞ্জ, তাহিরপুর, সোনা মিয়া, হত্যা, আসামি, গ্রেপ্তার, র্যাব