সিলেটের দক্ষিণ সুরমায় ‘২৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা’সহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে নগরীর হুমায়ুন রশিদ চত্বরস্থ স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

আটকরা হলেন—দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকার মৃত ওয়াতির আলীর ছেলে শামীম আহমদ (৪০) ও একই উপজেলার মুছারগাঁও এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে নাজিম উদ্দিন মুন্না (২৮)।

 

পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে হুমায়ুন রশিদ চত্বরস্থ স্টেশন রোডের শাহজালাল ফার্নিচার নামীয় দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

 

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক-গ্রেপ্তার , পুলিশ, সিলেট, মাদককারবারি