১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীনগরে ‘অস্ত্র ও গুলিসহ’ আটক পাঁচ

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে ‘অস্ত্র ও গুলিসহ’ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন—ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মুজিবুর রহমান (৩২), উমরপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাঈদ (১৯), ভাড়েরা গ্রামের ফারুক আহমদের ছেলে নাঈমুর রহমান (২৪), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের ইউসুফ উল্লার ছেলে গিয়াস উদ্দিন (৪১) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামের গেদা মিয়ার ছেলে হাবু মিয়া (৪০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিকন্দরপুর পশ্চিম গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘর থেকে দুটি একনালা বন্দুক, ১০ রাউন্ড অ্যামোনিশন এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক আফিকুর রহমান পলাতক ছিলেন।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ওসমানীনগর অভিযান, যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক, সিলেট অপরাধ সংবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ