
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে ভারতীয় ১০৬ বোতল মদসহ মাদক ব্যবসায়ী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কয়ছর আলী (৩৬) পৌর শহরের গন্ধার কাপন গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন ও মোতাহের আলীর সঙ্গীয় ফোর্স সহঅভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কয়ছর আলীকে (৩৬) তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪০ বোতল আইস বুটকা, ১৮ বোতল ম্যাকডুয়েল ও ৪৮ বোতল ব্লাক মদ উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার এসআই সামসুল হক সুমন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
সিলেট, বিশ্বনাথ, পুলিশ, অভিযান, ভারতীয় মদ, আটক


