প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান একদম নিচের দিকে। ৪ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস, সমান ম্যাচে একটিও জয় পায়নি নোয়াখালী এক্সপ্রেস। তারা সবার শেষে।
বিপিএলে তলানির এই দুই দলের লড়াইয়ে টস জিতেছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ হায়দার আলীর নোয়াখালী প্রথমে ব্যাটিং করবে।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশ: হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, মাজ সাদাকাত, আবু হাসিম, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), হায়দার আলী (অধিনায়ক), হাসান মাহমুদ, জাহির খান ও রেজাউর রহমান রাজা।
ঢাকা ক্যাপিটালসের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, আবদুল্লাহ আল মামুন, ইরফান সুক্কুর, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও জিয়া শরিফি।
সিলেট, বিপিএল, টস জিতে, ফিল্ডিং, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস