দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার রায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘোষণা করা হতে পারে। সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ রায় ঘোষণা করা হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩০ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় কারাবন্দি থাকা বহিষ্কৃত সহকারী উপপরিদর্শক আশেক এলাহির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ৩০ নভেম্বর। এর আগে ২৬ নভেম্বর পলাতক থাকা পাঁচ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। মামলার অন্য কয়েকজন আসামি জামিনে মুক্ত থাকার পর আদালতে হাজির না থাকায় তারা পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে। প্রধান আসামি বরখাস্তকৃত উপপরিদর্শক আকবর হোসেন ভুঁইয়াও বর্তমানে আদালতে অনুপস্থিত রয়েছেন।
দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণার মাধ্যমে এই বহুল আলোচিত মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। রায়ের দিকে তাকিয়ে আছেন নিহত রায়হান উদ্দিনের পরিবারসহ সিলেটবাসী।
সিলেট, রায়হান, হত্যা, মামলা, রায়