ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় মেধাবী চিকিৎসক ও তরুণের অকাল মৃত্যুতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। সড়কে শৃঙ্খলা ও নিরাপদ যাতায়াতের দাবিতে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় ছাতক শহরের তাহির প্লাজার সামনে মানববন্ধন ও সড়ক অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্দ এলাকাবাসি।
এর আগে গত ৩০ ডিসেম্বর প্রশাসনের কাছে ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয়দের মতে, ডা. অপুর মৃত্যু যেন আমাদের জন্য শেষ সতর্কবার্তা হয়। আগামীকালকের কর্মসূচি থেকে সড়কের শৃঙ্খলা রক্ষায় থানা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হবে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর ছাতক রওশন কমপ্লেক্সের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ডা. এমরানুল বাশার অপু (বিডিএস, ডিএমডি)। দুর্ঘটনার পরপরই তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৩ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই মৃত্যুর জন্য এককভাবে কাউকে দায়ী না করে পুরো সড়ক ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন এবং চালক, মালিক ও পথচারী সবার সচেতনতা জরুরি বলে মনে করছেন।
এদিকে শহরে যখন নিরাপদ সড়কের দাবি তুঙ্গে, ঠিক তখনই শনিবার (৩ জানুয়ারি) রাতে ছাতক-সিলেট সড়কের ২নং ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেজাউল আলম (১৮) নামে এক মোটরসাইকেল চালক। প্রত্যক্ষদর্শীদের মতে, সিলেটগামী অজ্ঞাত এক যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম শুভ (১৯) গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রেজাউল আলম নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র। পরপর এসব দুর্ঘটনায় ছাতক জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আবুল খায়ের টুটুল, সানি দাস, ইয়াছির খান রাব্বি ও মামুন মিয়াসহ স্থানীয় বাসিন্দারা জানান, শহরের সড়কে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, সড়কবাতি এবং লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তারা আরও জানান, শহরের ভেতরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদসহ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে তারা কাল রাজপথে নামছেন যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
ছাতক, সড়ক অবরোধ, সড়ক দুর্ঘটনা