বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন
দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দীর্ঘমেয়াদি বিকেন্দ্রীকরণ পরিকল্পনা উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সিলেট থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ২০২৬ সালের মধ্যে দেশের আটটি বিভাগে পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিসিবি সভাপতি জানান, সিলেট স্টেডিয়াম কমপ্লেক্সে আঞ্চলিক অফিস স্থাপনের জন্য ইতোমধ্যে জায়গা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই মাঠপর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সিলেটে আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সফট লঞ্চ অনুষ্ঠানে আমিনুল ইসলাম বুলবুল বলেন, সিলেটে আমাদের প্রথম কাজ সম্পন্ন হয়েছে। এখন নিয়োগ ও বাস্তবায়নের দিকে এগোচ্ছি। হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট কাগজে-কলমে পরিকল্পনা করবেন না, তাঁর মূল দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ের বাস্তব সমস্যা সমাধান করা।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা—বিশেষ করে সুযোগ-সুবিধা, অবকাঠামো ও সংগঠিত স্থানীয় উন্নয়নের ঘাটতি—দূর করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখানে নতুন স্টেডিয়াম বানাতে আসিনি। আমাদের অগ্রাধিকার হলো খেলার উপযোগী ভেন্যু তৈরি, আরও বেশি মাঠ, উন্নত উইকেট এবং ভালো আউটফিল্ড। ক্রিকেট উন্নয়নের ভিত্তি এখানেই।
বুলবুল আরও জানান, এই কর্মসূচি প্রণয়নের আগে জেলা কোচ, কাউন্সিল প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁর ভাষায়, এটা এমন কোনো কাজ নয়, যা বোর্ড একা করতে পারে। সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিসিবি সভাপতি বলেন, সিলেটের পর রংপুর, চট্টগ্রামসহ অন্যান্য বিভাগে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আবহাওয়া, লজিস্টিকস ও ব্যয় বাস্তবায়নের গতি প্রভাবিত করতে পারে স্বীকার করলেও, দিকনির্দেশনা স্পষ্ট বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা জানি, আমাদের দেশে মে মাস পর্যন্ত ক্রিকেট খেলার উপযোগী সময় বেশি থাকে। ওই সময়ের মধ্যেই অন্তত আরও দুইটি বিভাগে কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। ২০২৬ সালের মধ্যে আটটি বিভাগেই আঞ্চলিক অফিস স্থাপন করতে চাই, ইনশাআল্লাহ।
সিলেট, বিসিবি, ক্রিকেট, বাংলাদেশ