তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ২:১৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র্যাব-৯ এর অভিযানে চারটি এয়ারগান ও এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ সূত্র জানায়, রাত আনুমানিক পৌনে একটার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি বাগানের ভেতরে বাঁশঝাড়ে এয়ারগান লুকিয়ে রাখার খবর পায় র্যাব। পরে রাত পৌনে দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় চারটি এয়ারগান এবং একটি বেগুনি রঙের প্লাস্টিক কৌটায় রাখা ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এসব এয়ারগান সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। র্যাবের ধারণা, উদ্ধার করা এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহৃত হতে পারত।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত চারটি এয়ারগান ও ২৫টি গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র্যাব-৯ জানিয়েছে, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ এয়ারগান উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সিলেট, মৌলভীবাজার, কমলগঞ্জ, র্যাব