বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বন্দরনগরীর দলটি। তবে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট টাইটান্স।
আগের ম্যাচের একাদশ থেকে সাইম আইয়ুব, রনি তালুকদার ও ইবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান, হযরতউল্লাহ জাজাই ও রাহাতুল ফেরদৌস জাভেদ।
টসের পর শেখ মেহেদী জানান, উইকেট ও কন্ডিশন বিবেচনায় প্রথমে বোলিং করাটাই তাদের জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
সিলেট টাইটান্সের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির ও জাকির হাসান।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ:
নাইম শেখ, অ্যাডাম রসিংটন, আসিফ আলী, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মির্জা তাহির বেগ, শেখ মেহেদী (অধিনায়ক), আমের জামাল, তানভির ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।
সিলেট, বিপিএল, বাংলাদেশ, সিলেট টাইটান্স