দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাগবিতণ্ডাকারী হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।
আগুন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করায় শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহর থেকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করায় আজ পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহর থেকে তাকে আটক করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি শনিবার দুপুরে তাকে পাঠানো হয়। চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
গ্রেপ্তার, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ