১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কানাইঘাটে অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ আটক ২

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন


কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর পরিবহনের সময় হাইড্রোলিক ট্রাকভর্তি প্রায় ২০০ ঘনফুট পাথর জব্দ করেছে কানাইঘাট থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে অভিযান চালিয়ে ট্রাকসহ পাথর জব্দ এবং ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বড়চতুল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (২৭) এবং বড়গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে কিবরিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাথরের মালিক হিসেবে মখলিছ ও আল আমিনের নাম উঠে আসে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনসহ মখলিছ ও আল আমিনকে আসামি করে অবৈধভাবে কোয়ারী থেকে পাথর চুরি ও পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নম্বর—০২(০১)২৬।

গ্রেপ্তারকৃত দুইজনকে শুক্রবার (২ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত পাথরের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর পরিবহন রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, কানাইঘাট, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ