০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শান্তিগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ জানুয়ারী, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ২৪ টি মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোগ নেন শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক সুরত জামান বকুল। 

 

তারা জানান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর জীবদ্দশায় গণতন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। বাংলাদেশকে একটি সুন্দর, সুশৃঙ্খল গণতান্ত্রিক রাষ্ট্রে রুপান্তর করতে তিনি তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বেগম খালেদা জিয়া,মৃত্যু, বিএনপি, দোয়া মাহফিল, শান্তিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ