১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ১৬

নিজস্ব প্রতিবেদন

প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ৭:২০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বোমা মেশিন ব্যবহার করে টিলা কেটে পাথর তোলার অভিযোগ রয়েছে।

 

আটক ব্যক্তিরা হলেন—খায়েরগাঁও এলাকার মো. মাহমুদুল (২১), মো. সাকিবুল হাসান (১৯), দক্ষিণ রাজনগরের মো. লালন (২০), বাবুলনগরের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), চিকাডহরের মো. ইয়াকুব আলী (৩৬), জালিয়ারপাড়ের মো. কামরুল (২৫), ধুপরীরপাড় খাগালীপাশার মো. আব্দুল করিম (২৭), পাড়ুয়া মাঝপাড়ার মো. আবু বক্কর (২২), মো. শফিক মিয়া (৪২), মো. রুহুল আমিন (৩০), দক্ষিণ কালিবাড়ির মোহাম্মদ কামরুজ্জামান (৩০), চিকাডহরের মোহাম্মদ লাল মিয়া (২৮), পাড়ুয়া মাঝপাড়ার মো. আখতার মিয়া (২৮), পাড়ুয়া উজানপাড়ার মো. শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২) ও ভোলাগঞ্জ এলাকার মো. আল আমীন হোসেন (৩২)।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন শেষে আজ দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন, শাহ আরেফিন টিলা, অবৈধ পাথর উত্তোলন সিলেট, বোমা মেশিন, কোম্পানীগঞ্জ অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ