১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোলাপগঞ্জে হত্যাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে হত্যাসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলামটুল গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. জাফর (২০) ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের মধ্য কানিশাল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২৩)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে জাফরকে রাত ১টার দিকে এমসি একাডেমি মাঠ থেকে ও আসামি সাঈদকে রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সাঈদ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কিশোর গ্যাং এর অন্যতম সদস্য।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, আসামি গ্রেপ্তার, পুলিশ, অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ