০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুরে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন


সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জের জগন্নাথপুরে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকালে জগন্নাথপুর বিএনপির দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

এসময় সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেন, ‘সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ মৃত্যুবরন করেন, আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, দেশবাসী কাছে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা  বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, এডভোকেট শাহিন আহমেদ, সদস্য সচিব, জামাল আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক  আবুল হোসেন  সাবেক ছাএ দল নেতা রাজু  আহমেদ,পৌর বিএনপি আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা  যুব দল নেতা  আবুল হোসেন  ডালিম,সহ উপজেলা ছাত্রদল দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, খালেদা জিয়া, মৃত্যু, দোয়া,মিলাদ মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ