
নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিতকরণে সিলেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
সিলেট, নিরাপদ, রক্ত পরিসঞ্চালন, আইন লঙ্ঘন, জরিমানা


