অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:০২ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গণভোট নিয়ে সরকারের প্রচারমূলক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সারা দেশে গণভোটসংক্রান্ত সব ধরনের প্রচারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
আজ সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সাধারণ ছুটি থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।
গণভোট উপলক্ষে সারা দেশে প্রচারমূলক কাজ করছে সরকার। ইতিমধ্যে প্রচারমূলক ‘ভোটের গাড়ি’ যাত্রা শুরু করেছে। একাধিক মন্ত্রণালয় বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম চালাচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে এসব প্রচারমূলক কাজ আজ ও আগামীকাল স্থগিত থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আগামীকাল দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।
খালেদা জিয়া, মৃত্যু, গণভোট, প্রচার, দুদিন, বন্ধ