অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জানাজার নামাজ সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিপিএলে নেমে এসেছে শোকের ছায়া।
রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে স্টেডিয়ামের ভেতরেই জানাজার আয়োজন করা হয়। এতে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালসহ ক্রিকেট অঙ্গনের অনেকেই অংশ নেন। জানাজায় উপস্থিতদের চোখে-মুখে ছিল গভীর শোক আর প্রার্থনা।
এর আগে, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরুর আগে অনুশীলন পরিচালনার সময় অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে মাহবুব আলী জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হয়। মাঠে যেখানে কিছুক্ষণ আগেও চলছিল খেলার প্রস্তুতি, সেখানেই শেষ বিদায় জানানো হয় দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা এই কোচকে।
সিলেট ক্রিক্রট স্টেডিয়াম, কোচ জাকি, ঢাকা ক্যাপিটালস, কোচের মৃত্যু