০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সাংবাদিক শাহ আলমের দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

প্রতিনিধি, গোয়াইনঘাট, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন


গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম আহমদের দাদি মোছা. সখিনা বেগম ইন্তেকাল করেছেন।


বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার গুচ্ছগ্রামস্থ উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


বুধবার রাত ১১ ঘটিকার সময় গুচ্ছগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 


এক শোকবার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাংবাদিক, শাহ আলম, দাদির মৃত্যু, গোয়াইনঘাট, প্রেসক্লাব, শোক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ