১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

লোভাছড়া কোয়ারীতে অভিযান, ছয় বারকি নৌকা ধ্বংস

প্রতিনিধি, কানাইঘাট, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন


সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে পাথর বোঝাই ৬টি ইঞ্জিন চালিত বারকি নৌকা গুড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় লোভাছড়া কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশকে সাথে নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে কোয়ারী এলাকার চিন্তার বাজার নামক স্থানে ৬টি পাথর বোঝাই বারকি নৌকা গুড়িয়ে দেয়া হয়। অভিযানের টের পেয়ে কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা তাদের নৌকা নিয়ে ছিটকে পড়েন

অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) তাপস চক্রবর্তী তুষার স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনাকালে পাথর পরিবহন, মজুদ ও ক্রাশারমেশিন বন্ধে প্রশাসন কঠোর হস্তে তা দমনের চেষ্টা করে যাচ্ছে।

প্রসঙ্গত যে, বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে একটি চক্র শতাধিক ইঞ্জিন চালিত বারকি নৌকা দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সেলো মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে আসছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

লোভাছড়া, কোয়ারী, অভিযান, বারকি, নৌকা, ধ্বংস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ