শেষ সফরে সিলেটীদের সাথে বিয়াই-বিয়াই সম্পর্কের স্মৃতিচারণ করেন খালেদা জিয়া [ভিডিও]
ভিজ্যুয়ালস
প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ভয়েসের বিশেষ আয়োজন 'ইলেকশন ভয়েস'-এর এই পর্বে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো কথা বলেছেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সংকট, সম্ভাবনা এবং আগামীর সরকারের কাছে প্রত্যাশা নিয়ে।
তিনি তুলে ধরেছেন সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস, কবি নজরুল অডিটোরিয়ামের বর্তমান দুরবস্থা এবং আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে সারদা হল ও শহীদ মিনার রক্ষার কাহিনী।
সাক্ষাৎকারে তিনি গুরুত্ব দিয়েছেন সংস্কৃতির রাজনীতিকরণ বন্ধ করা, একটি স্বাধীন সাংস্কৃতিক কমিশন গঠন এবং জাতীয় বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ বাড়ানোর ওপর।
এছাড়া সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ মুক্ত করা এবং মুক্তভাবে শিল্প-সাহিত্য চর্চার স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও তিনি জোরালো আহ্বান জানিয়েছেন।
আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে সিলেটের সাংস্কৃতিক কর্মীদের ঠিক কী কী দাবি ও প্রত্যাশা রয়েছে, তা জানতে ভিডিওটি দেখুন।
সিলেট, সিলেট ভয়েস ইলেকশন ভয়েস,