অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন
সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর বাদামবাগিচা ইলাশকান্দি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের সদস্য।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, পুলিশ, সদস্য, মেয়ে, মরদেহ, উদ্ধার