সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা ও ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য জনসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯ টা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, নগরীর ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন, মহানগর বিএনপি, প্রস্তুতি সভা